তাপপ্রবাহে আমের ফলনে বিরূপ প্রভাব

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৭:২২ পিএম

চলমান তাপপ্রবাহের কারণে চাঁপাইনবাবগঞ্জে আমের ফলনে বিরূপ প্রভাব পড়েছে। শতকরা ৬০ ভাগ মুকুল আসলেও বৈরী আবহাওয়ায় মাত্র ২৫ ভাগ গাছে আম ঝুলছে। দ্রুত বৃষ্টি না হলে বা সেচ দিতে না পারলে অবশিষ্ট আমও ঝরে যাবার শঙ্কা রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আম চাষি আহসান হাবিব এবছর সাড়ে ১৪ বিঘা জমি দীর্ঘ মেয়াদে লীজ নিয়ে আম চাষ করছেন। পেয়েছেন সরকারি প্রণোদনাও। এরপরও চলতি বছর তার পরিচর্যা খরচ প্রায় ৭ লাখ টাকা। কিন্তু জলবায়ু পরিবর্তন জনিত কারণে তার বাগানের ৬০ ভাগ আম কমে এখন ৪০ ভাগে নেমেছে। এই আমও টেকাতে না পারলে ক্ষতি হবে অন্তত তিন লাখ টাকা।

এমন অবস্থা পুরো জেলার আম চাষিদের। প্রচণ্ড তাপদাহ থেকে বাঁচাতে প্রতিদিন সেচ দিচ্ছেন তারা। দিচ্ছেন ছত্রাক নাশক কীটনাশক।আর যাদের সেচ দেয়ার মত অর্থ নেই তাদের অবস্থা আরও করুণ।

চাষি আহসান হাবিব জানান, প্রতি বিঘায় একদিন পানি দিতে লেগে যায় তিন থেকে চার হাজার টাকা। 

চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে সাম্প্রতিক চৈত্রের বৃষ্টিতে ঝরে গেছে আমের মুকুল। ফলে গাছে পর্যাপ্ত গুটি আসেনি। এখন তাপপ্রবাহে গাছের গোড়া শুকিয়ে মাটিতে ফাঁটল দেখা দিয়েছে। এতে ঝরে যাচ্ছে আম।

আম রক্ষায় বাগানে সেচের পাশাপাশি গাছে পানি ছিটানোর পরামর্শ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোখলেসুর রহমান।

তিনি বলেন, চাষিদের আমরা ১০ দিন পরপর সেচ দেয়ার পরামর্শ দিয়েছি।

চলতি বছর জেলায় মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। যা গত বছরের তুলনায় ২৫ হাজার মেট্রিক টন বেশি।

 

একাত্তর/আরএ
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর