রাজবাড়ীতে তীব্র পানি সংকট

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩২ পিএম

প্রচন্ড গরম আর তাপদাহে রাজবাড়ীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। জেলার প্রায় সবকটি উপজেলাতেই টিউবওয়েলে পানি উঠছে না। পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। এছাড়া সেচের অভাবে নষ্ট হচ্ছে পাটসহ অন্যান্য কৃষিফসল। এদিকে, বৃষ্টি ছাড়া সমস্যা নিরসনে আপাতত কোনো উপায় দেখছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বাসিন্দা অমল কুমার বিশ্বাস ২৭০ ফুট গভীর করে একটি টিউবওয়েল বসিয়েছেন। গত বছর পর্যন্ত পানি পেলেও এবার আর টিউবওয়েলে পানি উঠছে না। প্রতিবেশির বাড়ি থেকে পানি এনেই চলছে তার সংসারের কাজ। 

শুধু অমল বিশ্বাস নয়, রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী উপজেলার হাজার হাজার পরিবারে এখন পানির জন্য হাহাকার।

এদিকে পানি সংকটের প্রভাব পড়েছে জেলার কৃষিতেও। কৃষকেরা বলছেন, স্যালো মেশিনেও পানি উঠছে না। তাই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ।

মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, সঙ্কট নিরসনে অন্তত দশটি গভীর নলকূপ বসানো হয়েছে। দুই একদিনের মধ্যে আরো কয়েকটি নলকূপ বসানো হবে। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী বলছেন, পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই ভোগান্তি। বৃষ্টি না হলে এই সঙ্কট কাটবে না। 

তাপদাহের মধ্যে গত কয়েক সপ্তাহ ধরে রাজবাড়ীতে অনেকে টিউবওয়েলের সাথে মোটর লাগিয়েও পাচ্ছেন না কাঙ্খিত পানির দেখা। 

এআর
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর