কুমিল্লায় শিক্ষা প্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:৪০ পিএম

সরকারি নির্দেশনা অনুযায়ী রোববার থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি পান করতে ভুলে না যায়, সেজন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন।

শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপদাহে সুস্থ থাকার একমাত্র উপায় নিয়মিত পর্যাপ্ত পানিপান। স্কুলে শিক্ষার্থীরা যাতে পানি পান করতে ভুলে না যায়, সেজন্য এই ‘পানি ঘণ্টা’ চালু করা হয়েছে। যতদিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে, ‘পানি ঘণ্টা’ ততদিন চালু থাকবে বলেও জানান তিনি।

রোববার সরেজমিনে দেখা গেছে, প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ বাজানো হচ্ছে বিদ্যালয়গুলোতে এবং এসময় সব শিক্ষার্থীরা পানি পান করছে। শিক্ষার্থীদের অভিভাবকরাও জেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

একাত্তর/জো
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
কুমিল্লায় শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর