প্রচারে নেমেই নজর কেড়েছেন তৃতীয় লিঙ্গের বর্ষা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:২৩ পিএম

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে এবার চারজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে নজর কাড়ছেন তৃতীয় লিঙ্গের বর্ষা মীর। জনসংযোগে যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। পাচ্ছেন ব্যাপক সমর্থন। তবে এই প্রার্থীর অভিযোগ, প্রচারে নেমে প্রতিপক্ষের লোকজনের বাধা পাচ্ছেন।

ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় মধ্যবিত্ত পরিবারে জন্ম বর্ষা মীরের। আলিজান মীর ও আছিয়া বেগমের পাঁচ সন্তানের ছোট তিনি। পড়েছেন ১০ম শ্রেণি পর্যন্ত। সবার চেয়ে ভিন্ন হওয়ায় পেরিয়েছেন নানা প্রতিকূলতা। তারপরেও অসহায় মানুষের সাথেই থেকেছেন, সবসময় সমাজসেবায় জড়িয়ে রেখেছেন নিজেকে। 

আর এই সমাজসেবাকেই ব্রত হিসেবে নিয়ে এবার উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশ নিয়েছেন তিনি। এরই মধ্যে প্রচারে নেমে পড়েছেন তৃতীয় লিঙ্গের এই প্রার্থী। 

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্ষা মীর বলেন, একজন চেয়ারম্যানের কাছে জনগত যতটুকু হকদার, সে হক যাতে জনগণ পায়, সে চেষ্টা নিয়েই প্রতিদ্বন্দিতা করছি।     

তবে বর্ষার অভিযোগ, তার এই ছুটে চলাকে ইতিবাচকভাবে দেখছেন না কেউ কেউ। প্রচারে নামার পর থেকে প্রতিপক্ষের বাধার মুখে পড়ছেন। অবশ্য তাকে স্বাগত জানিয়েছেন এলাকার অনেক ভোটার।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, কোনো প্রার্থীর প্রচারে কেউ বাধা দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন, যদি অভিযোগ আসে অবশ্যই আমি সে বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে বদ্ধপরিকর।  

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে চারজন ছাড়াও চেয়ারম্যান পদে লড়ছেন চারজন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন ছয়জন প্রার্থী। আর তাদের ভোট দেবেন তিন লাখ ৯০ হাজার ৯৩৪জন ভোটার। 

আরবিএস
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
ঝিনাইদহে শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের হামলায় এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জেলার হরিণাকুণ্ডু উপজেলার ভায়না মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই...
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর