ফলন নিয়ে দুশ্চিন্তায় পঞ্চগড়ের কৃষক

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৫৭ পিএম

পঞ্চগড়ে প্রচণ্ড খরা ও অনাবৃষ্টির কারণে নষ্ট হচ্ছে আবাদি ফসল, বাদাম ও মরিচ। এতে আশানুরূপ ফসল নিয়ে দুশ্চিন্তায় জেলার কৃষক। এ অবস্থায় ফসল বাঁচাতে বৃষ্টি না হওয়া পর্যন্ত পাম্পের সেচসহ কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। 

পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় কিছুদিন আগেও বিস্তীর্ণ জমি ছিলো বাদাম আর মরিচের গাছের সবুজ বিছানা। এসব ফসলের বাম্পার ফলনের স্বপ্ন দেখছিলেন কৃষকরা।

তবে প্রচণ্ড তাপদাহ আর অনাবৃষ্টিতে গেলো কয়েকদিনে বিবর্ণ হতে শুরু করেছে বাদাম ক্ষেত। মাটি শুকিয়ে যাওয়ায় গাছের গোড়ায় রস নেই, তাই কমে গেছে গাছের জীবনশক্তি। এমন পরিস্থিতিতে ফসল নষ্টের দুশ্চিন্তায় কৃষকের কপালে ভাঁজ।

মরিচ ক্ষেতেও পানির অভাবে মারা যাচ্ছে গাছ। প্রতি বছর এই সময়ে বৃষ্টি হওয়ায় সেচ লাগতো না, এবার বাড়তি খরচে সেচ দিচ্ছে কেউ কেউ। এতে মরিচ আবাদের খরচ বেড়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, এরপরও ফলন অর্ধেকে নেমে আসতে পারে।

দীর্ঘদিন অনাবৃষ্টিতে ফসলের ক্ষতির কথা স্বীকার করেন স্থানীয় কৃষি কর্মকর্তা। তবে বৃষ্টি না হওয়া পর্যন্ত পাম্পের সেচসহ কৃষকদের নানা পরামর্শ দেয়ার কথা জানান তিনি।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, দীর্ঘদিন ধরে মাঝারি তাপ প্রবাহ বিরাজ করায় অনেক যায়গায় খালবিল নদীনালা শুকিয়ে গেছে, পানির স্তরও নেমে গেছে। ফলে চাষীরা তাদের জমিতে ঠিকমতো সেচ দিতে পারছেন না।  

পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে ৯ হাজার ১৭ হেক্টর জমিতে বাদাম আর ৮ হাজার ৬৮৭ হেক্টর জমিতে মরিচ চাষ করেছেন কৃষকরা। এরমধ্যে সিংহভাগ বাদাম চাষ হয় বোদা উপজেলায়, আর মরিচ চাষের অন্যতম উপজেলা আটোয়ারী ও তেঁতুলিয়া।

আরবিএস
হিমালয় থেকে বয়ে আসা হিমেল বাতাস, ঘন কুয়াশা আর মেঘের চাদরে ঢেকে গেছে উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। দিন ও রাতের তাপমাত্রার বড় ধরনের পতনের ফলে জেলাজুড়ে পুরোদমে জেঁকে বসতে শুরু করেছে শীত। আবহাওয়া অফিসের...
অধিক্ষেত্র রক্ষা, পেশাগত নিরাপত্তা, সম্মানজনক আর্থিক সুরক্ষা ও এক ইউনিয়নে একাধিক কাজী নিয়োগের চক্রান্ত বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে পঞ্চগড়। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বাংলাদেশ...
পঞ্চগড়ে যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ সময় থ্রি-হুইলারটির আরও ছয় যাত্রী আহত হয়েছেন।
পঞ্চগড়ে প্রাইভেট পড়া শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকোয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির দুই শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা...
সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চলমান নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যেই এবার চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর