ট্রেনের টিকেট কালোবাজারি, ধরা পড়লো একাত্তরের ক্যামেরায়

আপডেট : ০৫ মে ২০২৪, ০২:৫৫ পিএম

ঢাকা-কক্সবাজার রেল পথে টিকেট কালোবাজারি অভিযোগ বাড়ছে। এবার সেটাই একাত্তরের ক্যামেরায় ধরা পড়লো। নিরাপত্তা বাহিনীর সদস্যরাই টিকিট ছাড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি স্টেশন মাস্টার। 

পহেলা মে, সন্ধ্যা সাড়ে ৭টায় একাত্তর টিভির ক্যামেরায় ধরা পড়ে টিকেটের কালোবাজারি। এদিন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য পলাশের প্রতারণার ফাঁদে পা দেন আটজনের এক পরিবার। 

তাদের বিনা টিকেটে কক্সবাজার থেকে লোহাগাড়া পর্যন্ত নিয়ে যাওয়ার আশ্বাস দেন রেলওয়ে নিরাপত্তাকর্মী পলাশ। এই জন্য তারা ৮০০ টাকা দিয়ে ট্রেনে উঠে দেখেন, টিকেটধারী যাত্রী সিটে বসা। 

পলাশকে বিষয়টি জানালে পাল্টা উত্তর দেয়। এসময় তার সাথে যোগ দেন প্রতারক চক্রের আরও কয়েকজন, যারা সবাই রেলের নিরাপত্তা কর্মী।

প্রতারণার শিকার পর্যটক জানান, তিনি আটজনের জন্য রেলওয়ের নিরাপত্তাকর্মীদের ৮০০ টাকা দেন।  

অভিযোগ পেয়ে একাত্তর পলাশের খোঁজে নামে। ক্যামেরা দেখে গায়েব হয়ে যান রেলওয়ের নিরাপত্তা বাহিনীর এই সদস্য। 

একইভাবে রেল স্টেশনে আরও একজন যাত্রী অভিযোগ করেন, টিকিট ছাড়া ট্রেনের সিট করে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন পলাশসহ কয়েকজন রেলওয়ে নিরাপত্তাকর্মী।

কক্সবাজারে ট্রেনের টিকেট নিয়ে কালোবাজারির অভিযোগটি শুরু থেকেই। তবে এ বিষয়ে স্টেশন মাস্টার কোনো কথা বলেন না। এদিকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন কক্সবাজার রেল স্টেশন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা। 

তিনি বলেন, আমি বিষয়টি জানি না। যদি অভিযুক্ত জড়িত থাকেন অবশ্যই কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানানো হবে। 

এর আগে আদালত স্বপ্রণোদিত হয়ে কক্সবাজারে ট্রেনের টিকিটে কালোবাজারি তদন্তের দায়িত্ব দেয় র‍্যাবকে।

আরবিএস
পহেলা বৈশাখ মানেই নতুনের আবাহন। কিন্তু মানিকগঞ্জের শিবালয় উপজেলার মুক্তানগর গ্রামের আম্বিয়া বেগমের কাছে এবারের নববর্ষ কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়, বরং দীর্ঘ অর্ধশতকের হাহাকার মুছে এক...
দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
কানাডার ভিসা দেয়ার কথা বলে কারো থেকে নিয়েছেন ২০ লাখ কিংবা কারো থেকে ৬০ লাখ টাকা। এভাবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। বিনিময়ে সবাইকে দিয়েছেন জাল ভিসা।
খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর