জাল ভোট দেয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং অফিসার আটক

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:৪৯ পিএম

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেয়ার অভিযোগে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক মেহেদী হাসান কমলনগর উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, জাল ভোট দেয়ার অভিযোগে একজন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। নির্বাচন কমিশনে বিষয়টি অবহিত করা হয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সহকারী প্রিজাইডিং অফিসার মেহেদী হাসানের পরীবর্তে অন্য আরেকজনকে দায়িত্ব দেয়া হয়েছে। 

এদিকে ওই সহকারী প্রিজাইডিং অফিসার কোনো প্রতীকে জাল ভোট দিয়েছেন, সংশ্লিষ্টদের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি। 

তবে স্থানীয় লোকজন জানিয়েছে, মেহেদী হাসান দোয়াত কলম ও চশমা প্রতীকে প্রায় ৩০টি মতো জাল ভোট দিয়েছেন।

আরবিএস
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুরের ধর্মপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠের একাংশ তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে রাখার অভিযোগ উঠেছে। এতে মাঠের আয়তন কমে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর