বঙ্গোপসাগর থেকে ২৬ মাঝি উদ্ধার, নিখোঁজ অর্ধশতাধিক

আপডেট : ০৮ মে ২০২৪, ০৮:০০ পিএম

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ কয়েকটি ট্রলারের ২৬ মাঝি মাল্লাকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। তবে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশতাধিক।

বুধবার বঙ্গোপসাগরের কুতুবদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়। এদের মধ্যে বেশিরভাগই লবণ বোঝাই ট্রলারে মাঝি মাল্লা ও শ্রমিক। 

কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট কমান্ডার শাহেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

কোস্ট গার্ড জানায়, মহেশখালীর কুতুবদিয়া থেকে লবণ বোঝাই করে চট্টগ্রামে আসার পথে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে কয়েকটি ট্রলার। এসময় ঝড়ের তাণ্ডবে কয়েকটি ট্রলার উল্টে যায়। তারা ট্রলারের বিভিন্ন অংশ ধরে সাগরে ভাসতে থাকলে কোস্ট গার্ড তাদের উদ্ধার করে এবং চট্টগ্রামের পতেঙ্গায় নিয়ে আসে।

এদিকে এখনও নিখোঁজ রয়েছেন অন্তত অর্ধশতাধিক মাঝি মাল্লা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।  

আরবিএস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
একটি লঘুচাপের রেশ কাটতে না কাটতেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হয়েছে নতুন আরেকটি লঘুচাপ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
ঝিনাইদহের কালীগঞ্জে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে চারদিন বয়সী এক নবজাতক। মারাত্মক হিস্টিওসাইটোসিস (Histiocytosis) রোগে আক্রান্ত শিশুটি বর্তমানে হাসপাতালের বিছানায় চিকিৎসাধীন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর