ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হলেন মুরাদ

আপডেট : ০৯ মে ২০২৪, ০১:১৯ এএম

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. মুরাদুজ্জামান মুরাদ দোয়াত কলম প্রতীক নিয়ে ২৯ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

মুরাদুজ্জামান মুরাদ মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও বর্তমান ভাইস চেয়ারম্যান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসানুজ্জামান আজাউল ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৪৮৫ ভোট।

বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ উপজেলায় বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

রাত সাড়ে ৯টায় ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ ফলাফল ঘোষণা করেন।

তারেক আহমেদ বলেন, ফরিদপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু ও সুন্দর মনোরম পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

পুলিশ, র‍্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা টহলরত অবস্থায় ছিলো।

এছাড়াও ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনে দায়িত্ব পালন করেন। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেছেন।

তিনি আরও বলেন, ভোটের শতকরা ৩০ ভাগের একটু বেশি কাস্টিং হয়েছে।

মধুখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। মোট ভোটার ছিলো এক লাখ ৭৭ হাজার ৫৩৯ জন।

নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মুরাদুজ্জামান বলেন, মানুষের ভালোবাসায় আমি ঋণী হয়ে গেলাম। ভাবিনি এবার মানুষ আমাকে সমর্থন দেবে, তবে আমি আমার ভাইস চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় সর্বোচ্চ চেষ্টা করেছি এই উপজেলা মানুষের সেবা দিতে, মহান আল্লাহ হয়ত সেই প্রতিদান দিয়েছেন আমাকে।

আরবিএস
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর