মধ্যরাত থেকে মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা

আপডেট : ১৯ মে ২০২৪, ১০:৫৯ এএম

রোববার মধ্যরাত থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে ৬৫ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এই সময়ে বেকার হয়ে পড়বে বরগুনা উপকূলের লক্ষাধিক জেলে।

জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময়ে সরকারের চাল সহায়তা সংগ্রহ করতে টাকা দিতে হয় জনপ্রতিনিধিদের। এছাড়া ভারতের অবরোধের সময়সীমার সঙ্গে মিলিয়ে বাংলাদেশে অবরোধের সময়সীমা ঠিক করার দাবিও তুলেছেন তারা।

দেশের উপকূলীয় এলাকার জেলেদের মাছ ধরার প্রধান গন্তব্য বঙ্গোপসাগর। ইলিশসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ ধরেন তারা। ১৯ মে রাত ১২টা থেকে ৬৫ দিনের জন্য নিষিদ্ধ হচ্ছে সাগরে মাছ ধরা।

বাংলাদেশের সমুদ্রসীমায় মাছের নিরাপদ প্রজনন, উৎপাদন বৃদ্ধি ও টেকসই আহরণের জন্য প্রতিবছর এই নিষেধাজ্ঞা দেয় সরকার।

নিষেধাজ্ঞার এই দুই মাস সংসার চালাতে জেলেদেরকে চাল দেয় সরকার। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের স্বজনপ্রীতিতে অনেক প্রকৃত জেলে এই সহায়তা পায় না, অভিযোগ তাদের।

অন্যদিকে জেলে আর ট্রলার মালিকরা বলছেন, বাংলাদেশের সীমানায় ভারতীয় জেলেদের অনুপ্রবেশ ঠেকানো না গেলে বিফলে যাবে মাছ ধরার নিষেধাজ্ঞা।

জেলেদের অভিযোগ, ভারতের জেলার নিষেধাজ্ঞার সময় মাছ ধরে নিয়ে যায়। অবরোধে শেষে তাই তারা মাছ পান না।

বাংলাদেশ মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধূরী বলেন, সরকারের উচিত, ভারতের সাথে একইসময়ে নিষেধাজ্ঞা দেয়া। তাকে দুই দেশের কেউই মাছ ধরবেন না, আসলেই নিষেধাজ্ঞা কাজ করবে।

অবশ্য প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ বন্ধে সাগরে তৎপরতা বাড়ানোর আশ্বাস দিয়েছেন জেলার মৎস্য কর্মকর্তা মো. মহসীন।

তিনি বলেন, সব তো আমাদের ক্ষমতার মধ্যে না। আমরা সম্বনিতভাবে অন্যদের সাথে মিলে চেষ্টা করছি।

উপকূলীয় জেলা বরগুনায় জেলের সংখ্যা প্রায় এক লাখ। অথচ সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় ৮০ কেজি করে চাল পাবেন মাত্র ২৭ হাজার ২৫০ জন জেলে।

 

একাত্তর/আরএ
বরগুনার তালতলীতে একটি বসতঘর থেকে অত্যন্ত প্রাণঘাতী ও বিরল প্রজাতির বিষধর ‘বড় কৃষ্ণকালাচ’ সাপ উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’ (এএলপি)। পরে মঙ্গলবার বিকেলে সাপটিকে...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কায় পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে রাঙ্গাবালী ও পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন গভীর বঙ্গোপসাগর।
ভ্রমণের আনন্দ এক নিমেষেই রূপ নিল সীমাহীন শোকে। বরগুনার পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দীর্ঘ ৩৩ ঘণ্টা পর উদ্ধার করা হলো রাবেয়া আক্তার জুঁই (১৫) নামের এক স্কুলছাত্রীর ভাসমান মরদেহ।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর