নরসিংদীতে তাঁত মালিক হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

আপডেট : ২৩ মে ২০২৪, ০৪:৩৫ পিএম

নরসিংদীতে এক তাঁত মালিককে হত্যার দায়ে ৯ জনের যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানার করেছে আদালত। এছাড়া একজনকে তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডের পাশাপাশি দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক শামীমা পারভীন এই রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, মেয়েকে অপহরণের অভিযোগে দায়ের করা মামলার প্রেক্ষিতে সদর উপজেলার নজরপুরের ছগরিয়াপাড়ার পাওয়ারলুম মালিক (তাঁত মালিক) মনসুর আলীর সাথে একই এলাকার আলামিনের বিরোধ বাধে। এরই প্রেক্ষিতে ২০০৯ সালের ৭ এপ্রিল নরসিংদী পৌরসভার সামনে থেকে অপহরণ করা হয় মনসুর আলীকে। পরবর্তীতে তাকে ছগরিয়াপাড়াস্থ উদিংদিয়া এলাকায় নদীর পাশে হত্যা করে ফেলে যায় অভিযুক্তরা।

বাদি পক্ষের আইনজীবী এডভোকেট আসাদুজ্জামান জানান, নিহতের স্ত্রী জাহানারা বেগমের দায়ের করা মামলার প্রেক্ষিতে তদন্ত শেষে পুলিশ ১২ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর মধ্যে ৯ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডাদেশ দেয়া হয়। তাছাড়া একজনকে তিন বছর কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড এবং খালাস দেয়া হয় দুইজনকে। 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিতি ছিলেন। বাকিদের মধ্যে তিনজন এরইমধ্যে মারা গেছেন। তারা সবাই সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়ার বাসিন্দা।

আরবিএস
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর