চাকরি দেয়ার নামে যৌনপল্লীতে পাচারের চেষ্টা, পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৪, ১০:১৯ পিএম

সাভারে তিন তরুণীকে চাকরি দেয়ার নাম করে যৌনপল্লীতে পাচারের সময় পাঁচ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে তিন নারী পাচারকারীও রয়েছেন। উদ্ধার করা হয়েছে ভুক্তভোগীদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ হারুন ওর রশিদ।

এর আগে বুধবার রাতে সাভারের ভরারী এলাকার পোড়া বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুর জেলার শিবচর থানার গুয়াতলা গ্রামের মৃত এরফান ব্যাপারীর ছেলে খলিল ব্যাপারী (৪২), একই এলাকার আব্দুল আজিজের মেয়ে ও খলিল ব্যাপারীর স্ত্রী লাইলী বেগম (৩৫) ও বরিশাল জেলার উজিরপুর থানার বড়কোঠা গ্রামের মো. জালাল শরিফের মেয়ে তানজিলা আক্তার ফাতেমা (২৫), টাঙ্গাইল জেলার কালিহাতি গ্রামের সিংগাইর গ্রামের মৃত ফটিক মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (৩৯) ও সাভারের ভরারী বটতলা এলাকার মো. শরিফ মিয়ার মেয়ে ও স্থানীয় নজরুর ইসলামের স্ত্রী মিথিলা আক্তার (২০)। তারা সবাই সাভারের ভরারী এলাকায় ভাড়া থেকে চাকরির প্রলোভন দেখিয়ে যৌনপল্লিতে তরুণীদের বিক্রি করতেন।

এসআই হারুন ওর রশিদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সাভারের ভরারী এলাকায় অভিযান চালিয়ে নারী পাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিনজন ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করা হয়েছে। 

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, অভিযুক্তরা চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের প্রথমে একটি ফ্ল্যাটে আটকে রেখে অসামাজিক কার্যকলাপে বাধ্য করতো। এর কিছুদিন পরে তাদের রাজবাড়ির দৌলদিয়া, টাংগাইল ও ময়মনসিংহ এলাকায় বিভিন্ন যৌনপল্লীতে বিক্রি করে দিতো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।

আরবিএস
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর