অনাদরে ধ্বংসের দ্বারপ্রান্তে নজরুলের স্মৃতিচিহ্ন

আপডেট : ২৫ মে ২০২৪, ১২:৪১ পিএম

কুমিল্লা থেকে হারিয়ে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি। সেখানকার নজরুল ভক্তরা জানান যেসব স্মৃতি ঘিরে এত দিনে নজরুলকে স্মরণ করা হতো সেগুলো আজ ধ্বংসের পথে। দিনের পর দিন সংরক্ষণের অভাবে সেগুলোর বেহাল দশা। 

দ্রোহ, প্রেম, বিরহ কিংবা তারুণ্যের প্রতীক হিসেবে স্বীকৃত কবি কাজী নজরুল ইসলাম। 

কখনো রাজনীতি, কখনো আত্মগোপন আবার কখনো শুধুই ভ্রমণে ঘুরে বেড়িয়েছেন কবি। সেই ধারাবাহিকতায় ১৯২১ সালের এপ্রিল মাসে প্রথমবারের মতো কুমিল্লা এসেছিলেন কবি নজরুল। 

এর পর বারবার এসেছেন। জমিয়েছেন গান ও কবিতার আসর। 

দৌলতপুরে প্রথমবার বিয়ে হয় নার্গিস আসার খানমের সঙ্গে। বিখ্যাত কবিতা আনন্দময়ীর আগমনে লেখার জন্য এখান থেকেই আটক হয়েছিলেন কবি।

এখানকার আমতলায় বসে নজরুল বাঁশি বাজাতেন। কবিতা লিখতেন। 

কবি ভক্তরা বলছেন, শ্রদ্ধা আর ভালোবাসায় কুমিল্লায় চির অম্লান হয়ে থাকবেন নজরুল।

তবে কবির স্মৃতিবিজড়িত এই স্থানগুলো অনাদরে-অবহেলায় হারিয়ে যাচ্ছে। সেগুলো সংরক্ষণের দাবি করেছেন নজরুল গবেষকরা।

নজরুল গবেষকদের মতে, নজরুল মোট পাঁচ দফায় কুমিল্লায় এসে থেকেছিলেন প্রায় ১১ মাস।

আরবিএস
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালসহ জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতিমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে দরিরামপুর নজরুল মঞ্চ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর