রাঙ্গাবালী উপজেলা নির্বাচনে তিনজনের প্রার্থিতা বহাল

আপডেট : ০৩ জুন ২০২৪, ১১:৩৬ পিএম

অবশেষে ভাগ্য খুলেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়া তিনজনের। সোমবার তাদের তিনজনেরই প্রার্থিতা ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট। 

প্রার্থিতা ফিরে পাওয়া ওই তিনজন হলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা শ্রমিক লীগের সভাপতি রওশন মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফেরদৌসী পারভীন।

বুধবার এ উপজেলার ভোট। জানা গেছে, আচরণবিধি ভঙ্গের দায়ে রোববার ওই তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল নির্বাচন কমিশন (ইসি)।  ইসির দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে প্রার্থিতা ফিরে পাওয়ার পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন তারা। তিনজনের করা রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের সমন্বয় গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিষ্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

এর আগে গত ৩১ মে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য মহিববুর রহমানকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিল নির্বাচন কমিশন।  একইসঙ্গে ওই তিন প্রার্থীকেও হাজির হতে বলেছিল ইসি।

ইসির সেই চিঠিতে বলা হয়েছিল, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া বাজারে এবং ছোটবাইশদিয়া ইউনিয়নের কোড়ালিয়া ঘাটে ত্রাণ বিতরণের সময় প্রতিমন্ত্রী প্রকাশ্যে তিন প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আহবান জানিয়েছেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ইসি সূত্রমতে, সে অনুযায়ী রোববার নির্বাচন কমিশনে তাদের শুনানি হয়। প্রতিমন্ত্রী এবং তিন প্রার্থী ইসিতে হাজির হন। শুনানিতে প্রতিমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে নির্বাচন কমিশন বিধি ভঙ্গের দায় থেকে তাকে অব্যাহতি প্রদান করেন। কিন্তু ওই তিন প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে তিনজনই হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানিতে তাদের পক্ষে রায় হয়।

এআর
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর