ধর্ষণের পর তিন বছরের শিশুকে হত্যা, গ্রেপ্তার দুই

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৬:২৯ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার সকাল সাড়ে ১০টায় কোনাবাড়ী থানার বাইমাইল মধ্যপাড়া এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কুড়িগ্রাম রাজারহাট থানার চকরাইহারি এলাকার সফিকুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম এবং একই এলাকার শাহাজাহানের ছেলে রাকিব মিয়া।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সকাল থেকে শিশুটিকে কোথাও খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। বুধবার সকালে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর বাসার পাশের একটি গলি থেকে পুরো শরীরে স্কচটেপ মোড়ানো অবস্থায় শিশুটির বস্তাবন্দি মরদেহ দেখতে পায় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

এসময় নিরব ও সাজিদুলকে আটক করা হলে তারা ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করার বিষয়টি শিকার করলে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কোনাবাড়ী মেট্রো থানার অফিসার ইনচার্জ কেএম আশরাফ উদ্দিন জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরবিএস
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর