নেত্রকোণার সেই বাড়িতে পুলিশের অভিযান

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৩:২২ পিএম

জঙ্গি আস্তানা সন্দেহে নেত্রকোণা সদরের ভাসাপাড়া এলাকার একটি বাড়িতে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অভিযান চালাচ্ছে পুলিশের এন্টিটেরিজম ইউনিট।

রোববার সকালে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের একটি দল ওই বাড়িতে প্রবেশ করে। সাথে রয়েছে জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা সংস্থার সদস্যরা। 

এন্টিটেরিজম ইউনিটেরর কর্মকর্তারা জানিয়েছেন, ভেতরে কোনো মানুষ নেই বলে তারা নিশ্চিত হয়েছেন।

এর আগে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে পুলিশের একটি বিশেষ দল আজ শনিবার দুপুরে ওই বাড়িতে প্রাথমিক তল্লাশি চালায়। এ সময় একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ জানান, ওই এলাকার প্রফেসর আব্দুল মান্নানের ফিসারিতে জঙ্গি আস্তানা রয়েছে, গোপন এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত জায়গায়টি পুলিশ নজরদারিতে রাখে। পরে শনিবার সকাল থেকে জায়গায়টি ঘিরে ফেলা হয়। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।  

বাড়ির ভেতরে বোমা অথবা বোমা তৈরির সরঞ্জাম থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বলেও জানান তিনি।  

এদিকে একটি সূত্র জানিয়েছে, ওই মাছের খামারে গভীর রাতে প্রায়ই বোরকা পড়া দুই জনকে যাওয়া-আসা করতে দেখা গেছে। তবে তারা নারী না পুরুষ তা নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রটি আরও জানায়, দিনে ওই বাড়ি থেকে কাউকে যেতে বা বের হতে কখন দেখা যায়নি বললেই চলে। তবে কেউ কেউ ‍মুখ আড়াল করে নামাজে যেতেন।

সূত্র বলছে, পুলিশের অভিযানের পর ঘটনাস্থল থেকে প্রচুর রান্না করা খাবারও উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে আস্তানাটি জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল বলেই ধারনা করা হচ্ছে।

আরবিএস
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর