বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ২১ লাখ 

আপডেট : ১৪ জুন ২০২৪, ০৯:১২ এএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

তারমধ্যে সেতু পূর্ব পার টাঙ্গাইল প্রান্তে ২২ হাজার ৬৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা।

অপরদিকে, সেতুর পশ্চিম পার সিরাজগঞ্জ প্রান্তে ১৮ হাজার ২৬১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

 

এআর
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ধরে উত্তরের পথে এবারও ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা রয়েছে। এই শঙ্কাকে ধরে এরইমধ্যে পরিকল্পনার পরিবর্তন ঘটিয়ে যাত্রীদের ঘরে ফেরা নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ।
ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এক লেনে বিপরীতমুখী মৈত্রী ও ধূমকেতুর দুটি ট্রেন প্রবেশের ঘটনায় তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। গাড়ির চাপ বেশি থাকলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত যানবাহন...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর