টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইলের কলেজের সামনে ভোররাতে ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালকসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন।
শুক্রবার ভোররাতে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাক্তিদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যাক্তি প্রাইভেট কারের চালক ছিলেন নিশ্চিত হওয়া গেছে।
এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ সাজেদুর রহমান বলেন, মাঝ রাতের কোন এক সময় কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সাথে একটি প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৬ জনকে নেওয়া হয়।
এ সময় জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ছয় জনের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন এই পুলিশ কর্মকর্তা। এখনো নিহত দুইজনের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান তিনি।
দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি