কলাপাড়ায় আবারও ভেসে এলো জীবিত ডলফিন

আপডেট : ১৭ জুন ২০২৪, ০৫:৩৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনায় দুই দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে আরেকটি জীবিত ডলফিন। এবারের ডলফিনটি স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির বলে জানা গেছে। আট ফুট লম্বা ডলফিনটির চোখে, মুখে এবং শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে জোয়ারে আন্ধারমানিক নদীর জালালপুরের খালে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক সুমন খবর দেন এ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্যদের।

অ্যানিমেল লাভারস অব পটুয়াখালীর সদস্য আলমুনজির বলেন, রোববার বিকালে জোয়ারে আন্ধারমানিক নদীর জালালপুরের খালে ডলফিনটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে জনপ্রতিনিধিদের খবর দেয়া হয়। এরপর ডলফিনটিকে উদ্ধার করেন কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা।

তিনি আরও বলেন, পরে ডলফিনটিকে একটি পুকুরে পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এটিকে সুস্থ করে সাগরে অবমুক্ত করা হবে। 

গেলো তিনদিনের ব্যবধানে কলাপাড়ায় দুটি জীবিত ডলফিন ও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর