কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৮:০৯ পিএম

পেট, পিঠ ও লেজে আঘাতের ক্ষত নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। 

রোববার বিকালের জোয়ারে ডলফিনটি ভেসে এসে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব দিকের সৈকতের বালুচরে আটকা পড়ে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যরা জানান, তাদের সংগঠনের সদস্যরা প্রথমে মৃত ডলফিনটিকে দেখতে পায়। পরে তারা মহিপুর বন বিভাগের সদস্যদের অবহিত করেন। 

তারা আরও জানান, ডলফিনটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা। ডলফিনটির পেট, পিঠ ও লেজে আঘাতের ক্ষত রয়েছে। দুই-তিন দিন আগে ডলফিনটি মারা যাওয়ায় এটির শরীর বিকৃত হতে শুরু করেছে। 

আরও পড়ুন: আধুনিক পদ্ধতিতে গাঁজা চাষ, গ্রেপ্তার তিন মেডিকেল শিক্ষার্থী

ওয়ার্ল্ড ফিস ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সমুদ্রের স্বাভাবিক পরিবেশ ক্রমশ নষ্ট হতে শুরু করায় সামুদ্রিক প্রাণিগুলো এভাবে মারা যাচ্ছে।  আজ ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। মৃত ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে।

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ডলফিন ভেসে আসার খবর পেয়েই ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হবে এবং পরে মাটি চাপা দেওয়া হবে।

 

একাত্তর/আরবিএস  

চোখের পলকে আনুমানিক তিন মণ ইলিশ উঠে এলো ডেকে! আমরা যতটা পারলাম কুড়িয়ে নিলাম, বাকিটা আবার সাগরেই গড়িয়ে পড়লো।
পূর্ব সুন্দরবনে ঘুরতে এসে কচিখালী ডিমেরচর সংলগ্ন সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মাহিত আব্দুল্লাহ (১৬) নামে এক পর্যটক।
সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলছে। এরইমধ্যে এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সরকারি খাদ্য সহায়তার চাল পাননি লক্ষ্মীপুরের জেলেরা।
পটুয়াখালীর কলাপাড়ার আন্ধারমানিক নদীর মোহনায় দুই দিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে আরেকটি জীবিত ডলফিন। এবারের ডলফিনটি স্টেনেলা অ্যাটেনুয়াটা প্রজাতির বলে জানা গেছে। আট ফুট লম্বা ডলফিনটির চোখে, মুখে এবং...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর