সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, নতুন এলাকা প্লাবিত

আপডেট : ১৮ জুন ২০২৪, ১১:২৯ এএম

সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আবারও বন্যা দেখা দিয়েছে। দ্রুত বাড়ছে জেলার নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 

মঙ্গলবার সুনামগঞ্জ পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ও ছাতকে ১৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গেলো ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে ৬৮ মিলিমিটার। 

পাহাড়ি ঢলে সিলেটের চারটি নদীর ছয়টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ভারী বর্ষণে সোমবার ভোর থেকে জেলায় স্বল্পকালীন বন্যা শুরু হয়েছে। সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি সকালে ৮ দশমিক ২৮ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপরে। আর ছাতক পয়েন্টে ১০ দশমিক ০৫ মিটার উচ্চতায় উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার ১৩৬ সেন্টিমিটার ওপরে। 

এদিকে পাহাড়ি ঢল ও বর্ষণ অব্যাহত থাকায় নতুন করে শহরের মল্লিকপুর, বড়পাড়া, তেঘরিয়া, নতুনপাড়া, নবীনগর, ষোলঘর, কাজির পয়েন্ট, আরপিনগরসহ বিভিন্ন এলাকার নিচু রাস্তাঘাট ও ঘরবাড়ি প্লাবিত হয়েছে।

ছাতক ও দোয়ারাবাজার সীমান্ত এলাকার সড়ক ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ভেঙে গেছে সীমান্ত এলাকার কাঁচা সড়ক।  

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেন, পরিস্থিতি মোকাবেলায় এলাকার সব স্কুল কলেজকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। 

এছাড়া আশ্রয় কেন্দ্র, জিআরের চাল, শুকনো খাবার ও নগদ টাকা মজুদ আছে, যা দিয়ে প্রাথমিক অবস্থা মোকাবেলা করা যাবে জানিয়ে তিনি আরও বলেন, পাশাপাশি মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমাদের সব প্রস্তুতি আছে।

আরবিএস
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর