কুড়িগ্রামে একই পরিবারের ৭ জনসহ ৯ রোহিঙ্গা আটক

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১২:৫৯ পিএম

রোহিঙ্গা শিবির থেকে পালানো একই পরিবারের সাতজনসহ মোট নয়জন রোহিঙ্গাকে আটক করেছে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভ্রাম্যমান আদালত। পরে তাদেরকে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বুধবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার শিলখুড়ি থেকে তাদের আটক করা হয়। এরমধ্যে রয়েছে চারজন শিশু, দুইজন কিশোর, একজন কিশোরী, একজন পুরুষ এবং একজন নারী। 

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলার সহকারি ভূমি কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, করোনার মহামারি রোধে সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়ন করার জন্য নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাত ৮টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাচুর মোড়ে একটি ব্যাটারি চালিত অটোরিক্সাতে গাঁদাগাদি করে যাত্রী নিয়ে যাচ্ছে। এসময় তাদের থামানো হলে অটোরিক্সা থেকে দুইজন যাত্রী নেমে পালিয়ে যায়। 

জাহাঙ্গীর আলম আরও বলেন, অটোতে চালকসহ মোট ১২জন যাত্রী ছিল। এদের মধ্যে দুইজন পালিয়ে যাওয়ায় দশজনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসা করা হলে যাত্রীরা স্বীকার করেন তারা রোহিঙ্গা। সলিম মিয়া নামে এক ব্যক্তির মাধ্যমে তারা সীমান্ত পেরিয়ে ভারত যাবার জন্য দুইদিন আগে ভূরুঙ্গামারী এসেছেন। পরে রাত ৯টার দিকে তাদেরকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। 

আরও পড়ুণ: মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গ বৈঠকে বিজিএমইএ নেতারা

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা এসেছেন। এদের মধ্যে একই পরিবারের সাতজনসহ মোট নয়জনকে পুলিশ ও ভ্রাম্যমান আদালত আটক করেছেন। আটককৃতরা হলেন, ফইয়া সালাম (২৭), ইসমাইল হোসেন (১৮), সাবিকা খাতুন (৫০) ও তার ছেলে নাছিম (১৫), রিয়াজ (১০),আছমিরা খাতুন (১৮), তাছমিনারা খাতুন (৭), রুমাজান খাতুন (৫) এবং ইসমাইল হোসেন (৩)।  তাদেরকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। 

           

একাত্তর/আরবিএস  

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর