বাগেরহাটে ৩০ মামলার আসামি অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৬:০৩ পিএম

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ ৩০ মামলার আসামি মো. ইমরান শেখকে (৩৫) একাধিক অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদ পেয়ে উপজেলার লখপুর ইউনিয়নের ছোট খাজুরা এলাকায় ৩০ মামলার আসামি মো. ইমরান শেখের বাড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, তার ঘর তল্লাশি করে একটি লোহার তৈরি দেশীয় পুরাতন পিস্তল (৯ ইঞ্চি), পাঁচ রাউন্ড বন্দুকের গুলি, একটি চায়না রাইফেলের গুলি, একটি তালা কাটার, একটি বার্মিজ চাকু, একটি কাঠের বাটের চাকু, দুইটি কাটিং প্লাস, একটি পাইপ রেঞ্জ ও দুইটি দা উদ্ধার করা হয়েছে। 

এদিকে অভিযানের সময় মো. ইমরান শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, ইমরান শেখের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়াও তার নামে ফকিরহাটসহ বিভিন্ন থানায় চারটি ডাকাতি, ছয়টি দস্যুতা, তিনটি চুরি, তিনটি বিস্ফোরক আইনে মামলা, একটি চাঁদাবাজি, সাতটি মাদক, একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাসহ মোট ৩০টি মামলা আছে। 

আরবিএস
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর