সিজারের পর প্রসূতি ও নবজাতকের মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

আপডেট : ২৪ জুন ২০২৪, ০৫:১৩ পিএম

যশোর একটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। তবে ওই প্রসূতির একটি সন্তান ভূমিষ্ঠ করা গেলেও চার ঘণ্টা পর ওই নবজাতকটিরও মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ স্বজনরা ক্লিনিকে ভাঙচুর চালায়। 

এদিকে, ক্লিনিক কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসেবে রক্তস্বল্পতা কথা বললেও স্বজনদের অভিযোগ, রক্তের ব্যবস্থা না করেই প্রসূতিকে ওটিতে নেওয়া হয়। এ ঘটনায় ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার সকাল আটটার দিকে জেলার সদর উপজেলার রূপদিয়ায় গ্রামীণ ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এরপর দুপুর ১২টার দিকে নবজাতকটিও মারা যায়।

ওই প্রসূতির নাম লিমা খাতুন। তিনি সদর উপজেলার আন্দুলিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

তারা জানান, অপারেশনকালে প্রসূতি মারা গেলে কর্তৃপক্ষ দায় এড়াতে রক্ত স্বল্পতার কারণে জ্ঞান‌ ফিরছে না জানিয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। খুলনায় নিলে চিকিৎসক জানান, রোগী অনেক আগেই মারা গেছে। পরে তারা ক্লিনিকে গিয়ে তালা ঝুলানো দেখতে পান। এরপর দুপুর ১২টার দিকে নবজাতক ছেলে সন্তানটিও মারা যায়। 

এই ক্লিনিকে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে জানিয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

এদিকে ক্লিনিকের কর্মীরা পালিয়ে গেলেও পুলিশ রোগী নিয়ে আসা দালালকে হেফাজতে নিয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ। 

একাত্তর/এসি
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
যশোরের বাঘারপাড়া উপজেলায় পুকুরে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। 
দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টি ও তীব্র সরবরাহ সঙ্কটে কাঁচা মরিচের দাম আকাশচুম্বী হওয়ার পর অবশেষে বাজার দর নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর