মোংলায় ট্রলার ডুবে জেলে নিখোঁজ

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৪:৩৭ পিএম

বাগেরহাটের মোংলায় একটি মাছধরা ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে তল্লাশি চালাচ্ছে থানা পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
 
বৃহস্পতিবার ভোররাতে বঙ্গবন্ধু মোংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌ ক্যানেলে এ দুর্ঘটনা ঘটে। 
 
নিখোঁজ জেলে মহিদুল শেখ (২৫) মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের রশিদ শেখের ছেলে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে মোংলা-ঘষিয়াখালী নৌ ক্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময়, ওই রুট দিয়ে যাওয়া গ্যাসবাহী একটি জাহাজের পাখার সাথে ট্রলারের দড়ি পেঁচিয়ে নৌকাটি ডুবে যায়।

এসময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ নামে এক জেলে সাঁতরে কূলে উঠতে পারলেও মহিদুল শেখ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় গ্যাসবাহী জাহাজটিকে আটক করা না গেলেও শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি। 

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে এলপিজি পরিবহনকারী একটি জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। নিখোঁজের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ওই জাহাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে তলা ফেটে একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ সময় অন্য ট্রলারের তাৎক্ষণিক সহায়তায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৬ জেলে।
পটুয়াখালীর উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবির ৪২ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজ ছয় জেলের কোনো সন্ধান মেলেনি। কোস্ট গার্ড, নৌ-পুলিশ ও স্থানীয় জেলেদের সমন্বয়ে সাগরে টানা উদ্ধার অভিযান চললেও...
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর