মুজিবনগর সীমান্ত থেকে পিস্তল-গুলিসহ গ্রেপ্তার এক

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৫:২৮ পিএম

মেহেরপুরের মুজিবনগরে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আশরাফুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মুজিবনগরের নাজিরাকোনা সীমান্ত এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি জানায়, আশরাফুল ইসলাম মুজিবনগর সীমান্তের একজন চিহ্নিত চোরাকারবারি। বিজিবি ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে চোরাকারবারি করে আসছিল। এদিন গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর গ্রামে আশরাফুলের বাড়িতে অভিযান চালায় নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের একটি দল। ক্যাম্প ইনচার্জ জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আশরাফুলের বাড়ি থেকে মদ ও অস্ত্রসহ তাকে আটক করা হয়। 

এসময় মাদক বহনের জন্য ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে তাকে মুজিবনগর থানায় সোপার্দ করা হয়েছে। 

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জল কুমার দত্ত জানান, বিজিবির দায়ের করা মামলায় ওই আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।

আরবিএস
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর