ওষুধ ভেবে কীটনাশক পান, প্রাণ গেলো কিশোরীর

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০৮:১৭ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঠান্ডা ও জ্বরের ওষুধ মনে করে ঘরে থাকা কীটনাশক পানে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার সকালে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের আমিনপুরে কিশোরীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত মারিয়া আক্তার (১৪) আমিনপুর এলাকার কামাল হোসেনের মেয়ে। সে নাওড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

মারিয়ার মা বিউটি বেগম জানান, সে ঠান্ডা জ্বরে অসুস্থ ছিলো। সকাল ৮টার দিকে কাশির ওষুধ ভেবে ভুল করে কীটনাশক পান করে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে পরিবারের লোকজন গুরুতর অবস্থা দেখতে পেয়ে বেলা ১২টার দিকে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই মারিয়ার মৃত্যু হয় বলে জানিয়েছেন জরুরি বিভাগের চিকিৎসক।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, আমরা মতলব উত্তর থানাকে জানিয়েছে। তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি বলেন, হাসপাতাল থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আরবিএস
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর