পুলিশ হেফাজত থেকে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালালো কিশোর  

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:২২ পিএম

কুমিল্লার একটি হোটেলে যাত্রা বিরতিকালে পুলিশ হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামের এক কিশোর আসামি পালিয়ে গেছে। 

রোববার বিকেল পাঁচটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম ডলি রিসোর্ট হোটেলে এ ঘটনা ঘটে। সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা।

জানা যায়, আসামি জাহিদ হাসানকে চট্টগ্রামের একটি আদালতে হাজিরা শেষে গাজীপুর কিশোর সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় আসামি বাথরুমে যাওয়ার কথা বলে কৌশলে বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, জাহিদ নামে এক কিশোর আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ থেকে আমাকে জানানো হয়। খবর পেয়ে আমাদের একাধিক টিম ডলি রিসোর্টে যায়। পরে হোটেলের আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এআর
রাজবাড়ীতে ‘নুরাল পাগলা’র মাজারে সংহিসতার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের দয়ে মামলা করেছে পুলিশ। এতে সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুলছাত্র মারুফ নিহতের ঘটনায় সাবেকমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এবং সাবেক এমপি ছোট মনিরসহ ৫৬ জনকে আসামি করে...
নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে প্রায় ১৩৬ জন আত্মসমর্পণ করেছেন। এছাড়া এ ঘটনায় জেলা কারাগারের জেল সুপার আব্দুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁদপুরের শাহরাস্তিতে অপহরণ ও খুনের মামলার যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক হোসেন প্রকাশ সিস্টেম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর