পল্লীবিদ্যুতের খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৫

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

নরসিংদীর রায়পুরায় পল্লীবিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

মঙ্গলবার উপজেলার রায়পুরা ইউনিয়নের আশ্রবপুর মনির ডাক্তারের বাড়ির পিছনে বিকেল তিনটায় এ ঘটনা ঘটে। নিহত দুজন হলো রংপুরের মিঠাপুকুরের জামাল হোসেন (৫০) এবং দিনাজপুরের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুস সালাম (২৯)। 

এঘটনায় আহত হয়েছেন রংপুরের ইউসুফ আলী (১৯), কাইয়ুম (১৮), দিনাজপুরের আহাদ মিয়া (৪১), জুয়েল (২৬) ও কায়েস (৩০)। নিহত ও আহত ব্যাক্তিরা ঠিকাদার সুজনের আওতায় বেতনভুক্ত কর্মচারী হিসেবে কাজ করতো।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ৭ জনের একটি ইলেক্ট্রিশিয়ান দল আশ্রবপুর এলাকায় বিদ্যুৎ সঞ্চালনে ব্যবহৃত কাঠের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিলো। খুটি স্থাপন শেষে বিদ্যুৎ লাইন চালু করা হয়। তখন আর্থিং লাইনের মাধ্যমে খুঁটির নিচে থাকা পানির মাধ্যমে বিদ্যুতায়িত হয়ে দুইজন নিহত ও পাঁচজন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।

ঠিকাদারের কর্মচারীদের গাফেলতির কারনে এ দুর্ঘটনা ঘটেছে দাবী করে রায়পুরা পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিম বলেন, খবর পেয়েছি বিদ্যুতের স্পৃষ্ট হয়ে ঠিকাদারের দুইজন লোক নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নরসিংদীর জিএমকে জানানো হবে। 

এদিকে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ সাফায়াত হোসেন পলাশ সহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা। সন্ধ্যায় নিহতদের মরদেহ সুরতহাল শেষ করে ময়না তদন্তের জন্য নরসিংদী প্রেরণ করে পুলিশ।

এআর
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর