ছয়দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

টানা ছয়দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে।

বরিশাল নদী বন্দর সূত্র জানায়, কারফিউ'র কারণে যাত্রী না থাকায় ২০ জুলাই সকাল থেকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন থেকেই ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল বন্ধ ছিলো।

এরপর কারফিউ শিথিল হলে টানা ৬ দিন পরে শুক্রবার রাতে বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক রিয়াদ হোসেন।

তিনি জানান, রাতে বরিশাল থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি রওয়ানা দেয়। পাশাপাশি ঝালকাঠি থেকে এমভি সুন্দরবন-১২ নামের আরও একটি লঞ্চ রাতে বরিশাল নদীবন্দর থেকে যাত্রী নিয়ে চাঁদুপর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

এম ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, একটি লঞ্চ থাকায় যাত্রীর চাপ কিছুটা বেশি, তবে সবাইকে নিয়ে নিরাপদে যথাসময়ে ঢাকায় পৌঁছাতে পারবেন বলে আশা করেন তিনি।

এআর
বৈরী আবহাওয়ার কারণে টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার বেলা ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বৈরি আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।রোববার সকাল সোয়া ছয়টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।লঞ্চ চলাচল...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর