১৫ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৩ এএম

বৈরি আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল সোয়া ছয়টা থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

লঞ্চ চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

এর আগে, বৈরি আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন জানান, বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউয়ের সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। তাই নৌ দুর্ঘটনা এ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিলো। পরে রোববার সকাল সোয়া ছয়টার দিকে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে পুনরায় এই নৌরুটে লঞ্চ চলাচল শুরু করা হয়।

তিনি আরও জানান, বৈরি আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। যে কারণে নৌপথে চলাচলকারী যাত্রীরা ফেরিতে পার হয়েছেন। বর্তমানে এই নৌপথে ১৬ টি লঞ্চ চলাচল করছে।


একাত্তর/জো 

বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বৈরী আবহাওয়ার কারণে টানা ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে শনিবার বেলা ১১টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
টানা ছয়দিন পর বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে ‘এম ভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে সরাসরি ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে।
বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের সব সমুদ্র বন্দরে বজায় রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত। এই লঘুচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র সৈকতে বদলেছে আবহাওয়ার চরিত্র।শুক্রবার (১৯ আগস্ট) কখনো...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর