ফরিদপুর শহরের চকবাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখা কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। অভিযানকালে ১২টি ককটেল ও বিভিন্ন ধরনের উসকানিমূলক বইসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে এ অভিযান শুরু হয়। ফরিদপুরের পুলিশ সুপার মো. মোরশেদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার জানান, বুধবার রাতে তাকবির নামে এক শিবিরের কর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে জেলা জামায়াতের অফিসে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, জামায়াতের এ কার্যালয়কে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।
বিস্তারিত আসছে...
