কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত যুবকের মরদেহ

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৪:৫৯ পিএম

পটুয়াখালীর কুয়াকাটার পূর্ব দিকের সৈকতের ঝাউ বাগান এলাকা থেকে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার সকালে সাগরের জোয়ারে মরদেহটি ভেসে এসে বালু চরে আটকে পড়ে।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) দেলোয়ার হোসেন জানান,  সকালে ভেসে আসা মরদেহটি দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশ। নিহত যুবকের বয়স ২৫-৩০ বছর। তার শরীর ও মুখমণ্ডলে পচন ধরেছে। অনেকদিন সাগরে ভেসে থাকায় এ অবস্থা হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশের ধারণা, এটি সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ কোনো জেলের মরদেহ হতে পারে। 

তিনি আরও জানান, নৌ পুলিশ এ বিষয়ে মহিপুর থানা পুলিশকে অবহিত করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে। 

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর