ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি

আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০২:৩২ পিএম

ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে। তবে মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশ ভেঙে এখন পর্যন্ত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার অন্তত ৮০টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে আছে লক্ষাধিক মানুষ। ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গত মানুষের।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি স্থান ভেঙে গেছে। এতে প্লাবিত হচ্ছে গ্রামের পর। ভেসে গেছে পুকুরের মাছ। ডুবে গেছে ফসলি জমি।

ঘরে পানি ওঠায় রান্না বন্ধ বহু পরিবারে। বানভাসিদের অভিযোগ, দুদিনেও তারা কোন ত্রাণ সহযোগিতা পাননি।

সড়ক ডুবে থাকায় এখনও বন্ধ ফেনী-পরশুরাম সড়কে যান চলাচল। জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে মানুষ।

এদিকে পানি নামার পর বাঁধের ভাঙা অংশ মেরামত করা হবে বলে জানিয়েছেন ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশেদ শাহরিয়ার। নদী খনন করে পানি প্রবাহ ঠিক রাখতে প্রকল্প হাতে নেয়ার কথাও জানান তিনি।

উজানের ঢলে শুক্রবার সকালে মুহুরি নদীর শালধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙে। গেল দু’দিন ধরে পানিবন্দি তিনটি উপজেলার লাখো মানুষ।

একাত্তর/জো
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর