সাবেক এমপি একরামের অস্ত্র-গুলি উদ্ধার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:১২ পিএম

নোয়াখালী-৪ আসনের সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর লাইসেন্সকৃত একটি শর্টগান ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাবের যৌথবাহিনী।

বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে  কবিরহাট উপজেলার সুন্দলপুরে এ অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গোপন খবরে যৌথ বাহিনীর সদস্যরা একরামুল করিম চৌধুরীর বাড়ির উত্তর-পশ্চিম পার্শ্বে একটি কবরস্থানে অভিযান চালায়। 

তিনি আরও জানান, ওই কবরস্থানে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা মোড়ানো ১টি শর্টগান এবং ১২ রাউন্ড কার্তুজ  উদ্ধার করে। পরে অনুসন্ধানকালে জানা গেছে, অস্ত্রটি সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত। এ ঘটনায় বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এআর
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামের একটি পরিত্যক্ত জমি থেকে উদ্ধার করা ৯৬টি মাইন সফলভাবে নিষ্ক্রিয় করেছে যশোর সেনানিবাসের বোম ডিসপোজাল টিম।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর