পঞ্চগড়ে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চার

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৯ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে পঞ্চগড়ের পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

গ্রেপ্তার চার জনের মধ্যে দুইজনের বয়স আঠারোর কম। বাকি দুইজন হলেন- তেঁতুলিয়ার দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ (২০) ও সাব্বির হোসেন (১৯)।

শনিবারই অভিযুক্তদের রিমান্ডে চেয়ে আবেদন করেছে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযুক্ত ছয় থেকে সাত জন দল বেঁধে ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করে। এর মধ্যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

ভুক্তভোগী গত ৫ সেপ্টেম্বর তেঁতুলিয়াতে আসেন। সন্ধ্যায় তেঁতুলিয়া বাজার থেকে দর্জিপাড়া এলাকার আব্দুল্লাহ তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে যায় দর্জিপাড়া গ্রামের বুড়াঠাকুরের আস্তানায়। সেখানে একটি ঘরে রাতে আব্দুল্লাহসহ দুই জন তাকে ধর্ষণ করে। পরদিন সকালে দর্জিপাড়া ফরেস্টে নিয়ে আব্দুল্লাহ, নাহিদ, রতন ও সাব্বিরসহ ছয় থেকে সাত জন ওই প্রতিবন্ধীকে ধর্ষণ করে।

পরের দিন স্থানীয় তাকে উদ্ধার করে তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যায়। ওই রাতেই বিজিবির সহযোগিতায় অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেপ্তার করা হয়।

শনিবার তেঁতুলিয়া মডেল থানায় ভুক্তভোগীর চাচা নিরঞ্জন চন্দ্র রায় গ্রেপ্তার চার জনসহ অজ্ঞাত আরও তিন জনকে আসামি করে মামলা করেন।

একাত্তর/আরএ
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
জীবনের শুরুটা হয়েছিল শুভ পরিণয়ের মধ্য দিয়ে—ছাদনাতলায় একে অপরের হাত ধরে বেঁচে থাকার যে অঙ্গীকার করেছিলেন, মৃত্যুর পর শেষযাত্রাতেও বিচ্ছেদ হলো না তাদের। পঞ্চগড়ের আটোয়ারীতে স্বামীর মৃত্যুর শোকে রেলে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর