মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন, বাল্কহেড-ড্রেজারসহ আটক ৩৫

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ছয়টি বাল্কহেড এবং সাতটি ড্রেজারসহ ৩৫ জন দুর্বৃত্তকে আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও চাঁদপুর নৌপুলিশের সমন্বয়ে মঙ্গলবার ভোর ৫টা থেকে দুপুর পৌনে ১২টা পর্যন্ত জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল, কালিপুর ও মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসব এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ছয়টি বাল্কহেড ও সাতটি ড্রেজার জব্দ করা হয়। একই সময় ড্রেজার ও বাল্কহেডে থাকা ৩৫ জন দুর্বৃত্তকে আটক করা হয়। জব্দ করা ড্রেজার এবং বাল্কহেড এর আনুমানিক বাজার মূল্য ৯ কোটি ৬০ লাখ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে জব্দ করা বাল্কহেড ও ড্রেজার জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে মতলব উত্তর মোহনপুর নৌপুলিশের হেফাজতে রাখা হয় এবং আটক ৩৫ জন দুষ্কৃতকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মতলব উত্তর বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সফিকুল ইসলাম বলেন, জব্দ করা বাল্কহেড ও ড্রেজার আমাদের হেফাজতে আছে। আটক ৩৫ ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শেষে চাঁদপুর আদালতে পাঠানো হবে।

আরবিএস
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর