অভিনব কায়দায় দুর্নীতি, ২৭৯ সিম ও ৭৬ মোবাইলসহ ইউপি চেয়ারম্যান আটক

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৬ এএম

সরকারি বরাদ্দের টাকা অভিনব কায়দায় আত্মসাতের অভিযোগে নোয়াখালী হাতিয়ার নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ২৭৯টি সিমকার্ড ও ৭৬টি মোবাইল সেট জব্দ করা হয়। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে আটক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে হাতিয়া থানা পুলিশ সোপর্দ করা হয়েছে। 

হাতিয়া থানার ওসি জিসান আহম্মেদ জানান, বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্টের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া পৌরসভার ওছখালী বাজার পৌর সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নলছিরা ইউনিয়নের চেয়ারম্যান মনসুর উল্লাহ শিবলীকে আটক করে। পরে  আটক ব্যক্তির তথ্যের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ২৭৯টি সিমকার্ডসহ ৭৬টি মোবাইল সেট জব্দ করা হয়। এসব ফোন এবং সিমকার্ড ব্যবহার করে তিনি বিপুল অংকের সরকারি টাকা বিকাশ, নগদ ও রকেট একাউন্টের মাধ্যমে উত্তোলন করতেন, এমন আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রতিবন্ধী, শিক্ষা, বিধবা ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন সরকারি অর্থ ইউনিয়নের জন্য বরাদ্দ আসে। যার বড় একটি অংশ এ সকল মোবাইল ও সিম কার্ডের মাধ্যমে অবৈধভাবে উত্তোলন করে আত্মসাৎ করতেন।  

বাংলাদেশ নৌবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে নলছিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিপুল পরিমাণ সিম ও মোবাইল সেটসহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানায়, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে হাতিয়াসহ দায়িত্বপূর্ণ এলাকা সমূহে যৌথ বাহিনীর নিয়মিত অভিযানও টহল পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।

আরবিএস
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক কিশোরীর জবানবন্দির ভিডিও ফাঁসের পর নোয়াখালীর হাতিয়ার জাহাজমারা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক খোরশেদ আলমকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে...
নোয়াখালীর নানাবাড়িতে বেড়াতে এসে মাদক কারবারিদের হামলায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে গাঁজা সেবনকারী ও হামলার মূল আসামিকে আটক করেছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর