যাত্রাবাড়ীতে অপহৃত স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার তিন

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১০:১৮ পিএম

যাত্রাবাড়ীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় পিস্তল-গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাদের কাছে থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ১৪ রাউন্ড গুলি ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. ইয়ামিন ভুইয়া, মো. ইব্রাহিম ও মাসুদ রানা। আর ভুক্তভোগী আনোয়ার হোসেন একজন কলেজ ছাত্র। পড়ালেখার পাশাপাশি তিনি নারায়ণগঞ্জের কালিবাজারে স্বর্ণের ব্যবসা করেন। 

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে রাজধানীর বংশাল তাঁতিবাজারে স্বর্ণ-রূপা কেনার জন্য রওনা হন। পথিমধ্যে তার চাচাতো ভাইয়ের কাছ থেকে স্বর্ণ-রূপা কেনার জন্য দুই লাখ টাকা নেন। পরে তিনি শনির আখড়া থেকে রিকশাযোগে সন্ধ্যা সাড়ে ৬টায় যাত্রাবাড়ী থানার মৃধা বাড়ি স্ট্যান্ডে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা আনোয়ারের রিকশার গতিরোধ করে। তাৎক্ষণিক সিএনজি থেকে তিনজন লোক রিকশাচালককে মারধর করে আনোয়ারকে কাপড় দিয়ে মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নেয়।

পরে সিএনজিতে পিস্তলের মুখে ইয়ামিন ভিকটিমের কাছ থেকে দুই লাখ টাকা ও মানিব্যাগে থাকা দুই হাজার ৫০০ টাকা এবং তার মোবাইল কেড়ে নেয়। সিএনজিটি মৃধা বাড়ি স্ট্যান্ড থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে কোনাপাড়া বাসস্ট্যান্ড শপিং কমপ্লেক্সের সামনে আসলে জ্যামে পড়ে। তখন ভিকটিমের মুখের কাপড় সরে গেলে পুলিশের টহল টিম দেখে তিনি চিৎকার করতে থাকেন। 

পরে অফিসার ইনচার্জের নেতৃত্বে থাকা টহল টিম সিএনজির কাছে আসলে ভিকটিম আনোয়ার হোসেনকে রেখে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। জনসাধারণের সহায়তায় যাত্রাবাড়ী থানার টহল টিম তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে একটি দস্যুতার মামলা ও অস্ত্র উদ্ধার সংক্রান্ত অস্ত্র আইনে আরও একটি মামলা দায়ের করেছে।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পূর্ব সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে। মঙ্গলবার (১৯ মে) দিবাগত গভীর রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসেরচর এলাকার নদী থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর