সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি বিজিবির

আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১১:০২ পিএম

সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধে এই সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবার সাতক্ষীরার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং কুষ্টিয়ার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মোর্শেদ স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও মৃত্যুঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে বিজিবির পক্ষ থেকে সতর্কতা জারি করা হলো। কারণ সীমান্তে গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশি কোনো নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফ কর্তৃক জীবননাশের ঝুঁকি আছে। ফলে যেকোনো অনাকাঙ্ক্ষিত ও প্রাণহানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

কুষ্টিয়া ৪৭ বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭ বিজিবির সব কোম্পানি এবং বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে যেন কোনো বাংলাদেশি নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ এবং ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে গিয়ে যেন অনাকাঙ্ক্ষিত প্রাণহানির কোনো পরিস্থিতি না ঘটে, সে ব্যাপারে ব্যাটালিয়ন কমান্ডার, কোম্পানি কমান্ডার এবং বিওপি কমান্ডার পর্যায়ে প্রতিনিয়ত চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সীমান্তে বসবাসরত জনসাধারণের উপস্থিতিতে নিয়মিতভাবে মতবিনিময়, সভা-সেমিনার অব্যাহত আছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধকল্পে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কেএসএইচ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক বাধা ও দৃঢ়...
কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কৃষক আহত হয়েছেন। ঘটনার পর সীমানায় স্থানীয় অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও আত্মরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
সামান্য এক কথার জেরে কুষ্টিয়ার দৌলতপুরে গড়ে উঠেছিল উত্তপ্ত ‘মব’ পরিস্থিতি! তবে সেই নাটকীয়তার আগুনে ঘি না ঢেলে স্বয়ং সরকারপ্রধানের মানবিক হস্তক্ষেপে এক আবেগঘন পরিণতির সাক্ষী হলো সবাই। গ্রেপ্তার...
শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক হওয়া কুষ্টিয়ার দৌলতপুরের স্কুলশিক্ষক গোলাম কিবরিয়া লালন সরকারের নির্বাহী নির্দেশে মুক্তি পেয়ে সসম্মানে নিজের বাড়ি ফিরেছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর