গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার চার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ১২:৩৬ পিএম

গোপালগঞ্জের ঘোনাপাড়ায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তিনজনকে ও শহরের গেট পাড়া থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পৌর আওয়ামী লীগের সহসভাপতি এস এম মাহমুদ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মিনা, জেলা আওয়ামী লীগ নেতা তৌফিকুর রহমান ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রুহুল তালুকদার।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর বিকেলে জেলা সদরের ঘোনাপাড়া এলাকায় বিএনপি নেতা এসএম জিলানীর গাড়িবহরে হামলায় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা খায়রুল আলম দিদার নিহত হন।

এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের নাম উল্লেখ করে এবং ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় একটি মামলা করেন দিদারের স্ত্রী রাবেয়া রহমান।

আরবিএস
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উৎসবমুখর আয়োজন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর