নিষেধাজ্ঞা না মেনে ইলিশ ধরায় সাত জেলে আটক

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১১:০৪ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় লক্ষ্মীপুরে সাত জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও একটি নৌকা।

রোববার এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশ নেওয়া লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। 

তিনি জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২দিন লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ১০০ কিলোমিটার এলাকায় পর্যন্ত মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে দুই বছরের সর্বোচ্চ কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান আছে।

তিনি আরও জানান, তার নেতৃত্বে মেঘনায় এ অভিযান পরিচালনা করা হয়। মেঘনায় ইলিশ ধরার অভিযোগে রোববার সকালে অভিযান চালিয়ে সাত জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন, মো. হাবিব মিয়া (৩৫), নজরুল ইসলাম (৩০), মাসুদ ব্যাপারী (৪০), মিন্টু মিয়া (৩৫), জাফর মাঝি (৩০), ফিরোজ আলম (৩০) ও সোহেল মিয়া (২৫)। তারা রিশাল কালীগঞ্জ এলাকার বাসিন্দা। 

জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার ১৫ দিনে মেঘনা থেকে এ পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১২ জনকে অর্থদণ্ড ও ৩৫ জনকে জেল দেওয়া হয়েছে। এছাড়া দশ লাখ মিটার কারেন্ট জাল ও ১৮টি নৌকা জব্দ করা হয়েছে। ৩ নভেম্বর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর