পারিবারিক কলহে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম

কুমিল্লার লালমাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, হত্যার পর আলামত গোপন করে স্বামীর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটকও সাজান স্ত্রী জান্নাতুল নাঈম।

শুক্রবার রাতে উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের কামরুল হাসানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত জান্নাতুল নাঈমকে আটক করেছে।

নিহত এজাহার উদ্দিন বাবলা (১৯) সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকার চন্ডীপুর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের ইমন হোসেনের ডেইরি ফার্মে কাজ করতেন। একবছর আগে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভুলুয়াপাড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে জান্নাতুল নাঈমকে বিয়ে করেন বাবলা।

বাবলার পাশের ঘরের ভাড়াটিয়া রবিউল ইসলাম জানান, ওই দম্পতি এক সপ্তাহ আগে এই বাসায় আসেন। শনিবার রাত ১১টায় বাবলার স্ত্রী আমাদের ডেকে তাদের রুমে নিয়ে যান। আমরা গিয়ে দেখি বাবলার নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। মৃত্যুর কারণ জানতে চাইলে তিনি বলেন যে, তার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

নিহতের ভাই রায়হান উদ্দিনের অভিযোগ, তার ভাইকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছে অভিযুক্ত জান্নাতুল। তিনি এ হত্যাকাণ্ডের বিচার চান।

লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই রায়হান বাদী হয়ে লালমাই থানায় মামলা করেছেন।

একাত্তর/আরএ
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর