আইফোনের জন্য সুনামগঞ্জে মা-ছেলেকে হত্যা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০২:১৮ পিএম

আইফোন ১১ ও সামান্য কিছু টাকার জন্য নিজ বাসায় নৃশংসভাবে হত্যা করা হয় ফরিদা বেগম ও তার ছেলে মিনহাজুল ইসলামকে। মঙ্গলবার সুনামগঞ্জ শহরের হাছননগরে এ ঘটনা ঘটে। ঘটনার একদিন পর বুধবার ঘাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একসপ্তাহ আগে দুই বন্ধু পরিকল্পনা করে, খালাতো ভাই মিনহাজের আইফোন ১১ ও কিছু টাকা চুরি করে পার্টির আয়োজন করবে তারা। কিন্তু বাসায় আত্মীয়-স্বজন থাকায় চুরি করা সম্ভব হচ্ছিলো না। মঙ্গলবার রাতে বাসা খালি থাকায়, শেষ রাতে মাদ্রাসা পড়ুয়া নিহত মিনহাজের খালাতো ভাই তার বন্ধুকে বাসায় ডাকে। পরে দুই বন্ধু মিনহাজের রুমে ঢুকে ফোন চুরি করার সময় টের পায় মিনহাজ। তিনজনে ধস্তাধস্তির একপর্যায়ে তারা বটি দিয়ে মিনহাজকে আঘাত করে। 

এসময় হট্টগোলের আওয়াজ পেয়ে পাশের রুম থেকে মিনহাজের মা ফরিদা বেগম এলে তাকেও বটি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থলেই ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম মারা যান।

আফম আনোয়ার হোসেন খান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দ্রুত অপরাধীকে শনাক্ত করে ঢাকা থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, তার এক বন্ধুকে নিয়ে সে এই হত্যাকাণ্ড সংগঠিত করে।

অভিযুক্তরা দু’জনেই শহরের একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও এই হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটি নিয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

আরবিএস
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
সুনামগঞ্জের তাহিরপুরে স্ত্রীর প্রবাসী হওয়ার মাত্র তিন দিনের মাথায় তিন শিশুসন্তানকে ভাতের সঙ্গে বিষ খাইয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মাদকাসক্ত বাবা। হাসপাতালে চিকিৎসাধীন ওই বাবার...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর