বান্দরবানের চার উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম

টানা এক মাসের নিষেধাজ্ঞার পর অবশেষে পর্যটকদের জন্য খুলছে বান্দরবান ভ্রমণের দুয়ার। বান্দরবান জেলা সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি এই চার উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

বৃহস্পতিবার থেকে এই চার উপজেলায় ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। তবে এখনও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রুমা, রোয়াংছড়ি ও থানচি এ তিন উপজেলা। 

বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। খবর বাসস। 

বান্দরবান সদরে ৭৪টিসহ মোট ৯৭টি হোটেল-মোটেল, রিসোর্ট-কটেজ রয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের পর্যটনকেন্দ্রে পর্যটকশূন্য থাকার কারণে রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী বান্দরবান ছেড়ে চলে গেছেন।

পর্যটন কেন্দ্র উন্মুক্ত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বান্দরবান আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, এখানকার পর্যটন খাতের সঙ্গে অনেক মানুষের জীবন-জীবিকা জড়িত। পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ বন্ধ থাকায় এখানে অনেকে বেকার হয়ে পড়েছে। পর্যটন চালু হওয়ায় খাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বান্দরবান সদর, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। তবে এসেসমেন্ট শেষ হলে রোয়াংছড়ি, রুমা ও থানচি- এই তিন উপজেলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

আগামীকাল ৭ নভেম্বর থেকে পর্যটকরা বান্দরবানের সদর, নীলগিরি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি এলাকা ভ্রমণ করতে পারবেন বলেও জানান তিনি। 

এর আগে ৮ অক্টোবর থেকে প্রায় এক মাসের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বান্দরবান জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়েন এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

পর্যটন জেলা বান্দরবানে কোভিড-১৯ পরবর্তীতে ২০২৩ সালের বণ্যা এবং পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ বিরোধী যৌথবাহিনীর দীর্ঘদিনের চলমান অভিযানের কারণে দফায় দফায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো।  

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর