পর্যটকদের জন্য উন্মুক্ত হলো সাজেক

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০২:৪৯ পিএম

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে রাঙ্গামাটির অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালি।

বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খাঁন।

তিনি জানান, গত ১ নভেম্বর রাঙ্গামাটি জেলায় পর্যটক আগমনের ওপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও সাজেকে যেতে খাগড়াছড়ি সড়কপথ ব্যবহারসহ বিভিন্ন কারণে রাঙ্গামাটির সাজেকের ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিলো। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে খাগড়াছড়ি জেলায় পর্যটক আগমন উন্মুক্ত করে দেওয়ায় খাড়গাছড়ি হয়ে পর্যটকেরা রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে অনায়াসে যেতে পারবে।

পর্যটকদের সার্বিক নিরাপত্তাসহ সব বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক।

এর আগে ১৯ ও ২০ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় ২৫ সেপ্টেম্বর থেকে কয়েক দফায় রাঙ্গামাটির সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করে রাঙ্গামাটি জেলা প্রশাসন। এতে কার্যত বন্ধ হয়ে যায় রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি।

পুনরায় পর্যটকদের জন্য সাজেক উন্মুক্ত করায় পর্যটনখাত সংশ্লিষ্টদের মাঝে স্বস্তি ফিরেছে।

একাত্তর/আরএ
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর