বান্দরবানে পর্যটক টানতে মাসব্যাপী বিশেষ ছাড়

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

টানা এক মাসের নিষেধাজ্ঞার পর পর্যটকদের জন্য খুলছে বান্দরবান ভ্রমণের দুয়ার। ক্ষতি পুষিয়ে নিতে ও চলতি মৌসুমকে আরও চাঙ্গা করে তুলতে মাসব্যাপী বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন জেলার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সমন্বয় পরিষদ এ ঘোষণা দেয়।

এসময় ব্যবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. নাছিরুল আলমের সভাপতিত্বে জেলার হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার, উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় ক্ষতি পুষিয়ে নিতে আলোর মুখ দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেস্টুরেন্টে ১০ শতাংশ ও রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে। এ ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে বান্দরবান জেলা সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি এই চার উপজেলা পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। 

তবে এই চার উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও নিরাপত্তার কারণে রুমা-থানচি ও রোয়াংছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে।

এর আগে ৮ অক্টোবর থেকে প্রায় এক মাসের মতো ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় বান্দরবান জেলা প্রশাসন। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়েন এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

পর্যটন জেলা বান্দরবানে কোভিড-১৯ পরবর্তীতে ২০২৩ সালের বণ্যা এবং পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ বিরোধী যৌথবাহিনীর দীর্ঘদিনের চলমান অভিযানের কারণে দফায় দফায় পর্যটকদের ভ্রমণে প্রশাসনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিলো।  

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর