সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রূপনাকে রাঙামাটিতে সংবর্ধনা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

সাফজয়ী পাহাড়ের তিন ফুটবল কন্যা ঋতুপর্ণা চাকমা, রূপনা চাকমা ও মনিকা চাকমাকে রাঙামাটিতে রাজকীয় সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন ও সর্বস্তরের জনগণ।

শনিবার সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি চিং হ্লা মং মারি স্টেডিয়ামে জেলা প্রশাসন, সেনাবাহিনী রিজিয়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে এই গণ সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে এই তিন খেলোয়াড়ের হাতে তিন লাখ করে মোট  ৯ লাখ টাকা ও স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, রাঙ্গামাটি সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার ব্রি. জেনারেল শওকত ওসমান, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার ও জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

এছাড়াও পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক খেলোয়ারকে ৫০ হাজার টাকাসহ সম্মাননা স্মারক প্রদান করেন পৌরসভা প্রশাসক নাসরিন সুলতানা। জেলা বিএনপির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জেলা বিএনপি সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মামুনুর রশিদসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। জামায়াতের পক্ষ থেকে দলটির জেলা আমির আব্দুল আলিম ও সেক্রেটারি মনসুরুল হক তাদের সম্মাননা স্মারক প্রদান করেন। একইসঙ্গে স্থানীয় বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে সকাল ১০টায় রাঙ্গামাটি ঘাগড়া উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত  ট্রাকসহ  মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে সফল তিন নারী ফুটবলারকে নিয়ে যাত্রা শুরু করে রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরবিএস
রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার (১৮ জুলাই) বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি নিষ্কাশনের প্রস্তুতি নিয়েছে কর্ণফুলি পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র...
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙামাটির বিরল প্রজাতির গোলাপি হাতি শাবকটির মৃত্যু হয়েছে। মা হাতিসহ হাতির একটি পাল পাহারা দেওয়ায় দু’দিন ধরে শাবকটির মৃতদেহ উদ্ধার করতে পারছেন না বন বিভাগের কর্মকর্তারা। 
রাঙামাটির লংগদু ও নানিয়ারচরে নৌকাডুবির ঘটনায় তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করে কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর