সোনারগাঁওয়ে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা, গ্রেপ্তার তিন

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তারসহ ১৪৮টি চোরাই মোবাইল উদ্ধার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- রাকিব মিয়া, আনোয়ার ও মিন্টু মিয়া।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ বারী জানান, গত রোববার দিনগত রাতে সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও মোবাইল ছিনতাই হয়। সেই ঘটনায় তাৎক্ষণিক আমরা অভিযান পরিচালনা করে তিন ছিনতাইকারীসহ মোবাইল উদ্ধার করেছি। 

আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

আরবিএস
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (৫০) নামে এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। 
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
মেহেরপুর সদর উপজেলার একটি তেল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর