মেহেরপুরে তেল পাম্পে হামলা-ভাংচুর

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

মেহেরপুর সদর উপজেলার একটি তেল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাথুলী সড়কে অবস্থিত জেড কে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ফিলিং স্টেশনটির স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস জানান, মাঠপাড়া ও নতুন পাড়ার কিছু উচ্ছৃঙ্খল যুবক প্রতিনিয়ত সিরিয়াল উপেক্ষা করে পাম্প থেকে তেল নেওয়ার চেষ্টা করে এবং এ নিয়ে প্রায়ই ঝামেলা সৃষ্টি করে আসছিল।

রোববার হঠাৎ করে ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে তারা একযোগে পাম্পে আসে এবং সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করে জানিয়ে তিনি আরও বলেন, নিয়ম মেনে তেল দিতে অস্বীকৃতি জানালে তারা অতর্কিত হামলা চালায় এবং স্টেশনে ভাঙচুর করে।

এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসা পরিচালনা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মালিকপক্ষ। এ নিয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এদিকে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের ওসি (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবির জানান, অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরবিএস
দূর প্রবাসে থেকে শুনেছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার খবর। ইচ্ছা ছিলো প্রকল্পের কাজ শেষ করে দেশে ফিরবেন, প্রথমবারের মতো কোলে নেবেন নিজের প্রিয় সন্তানকে। কিন্তু সেই আকুল স্বপ্ন আর পূরণ হলো না। রাশিয়ার...
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর